নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে সড়কের পাশে পড়েছিল জাহাঙ্গীরের নিথর মরদেহ, উদ্ধার করল পুলিশ

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার-নাটোর সড়কের পাশ থেকে জাহাঙ্গীর আলম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২ জুন) সকাল ৭ টায় উপজেলার সান্তাহার-নাটোর সড়কের সাইলোর পশ্চিম পাশে মালশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন। নিহত জাহাঙ্গীর আলম জয়পুরহাট জেলা সদরের শিমুলিয়া গ্রামের আব্দুল আলিমের ছেলে। পরে জাহাঙ্গীর আলমের মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া প্রেরণ করেছে। সে দুর্ঘটনায় নিহত না তাকে কেউ হত্যা করে ফেলে রেখেছে এনিয়ে চলছে নানা গুঞ্জন।

পুলিশ জানায়, গতকাল সোমবার (২জুন) সকালে আদমদীঘির সান্তাহার-নাটোর সড়কের সাইলোর পশ্চিম পাশে মালশন এলাকা থেকে প্রথমে অজ্ঞাতনামা হিসাবে মরদেহ উদ্ধার করা হয়। বেলা ১১ টায় নওগাঁ পিবিআই-এর একটি টিম ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহতের পরিবার সুত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম প্রায় ৫ থেকে ৬ বছর পুর্বে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিলনা।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, নিহত জাহাঙ্গীর আলম একজন মাদকাসক্ত তার বিরুদ্ধে জয়পুরহাটসহ বিভিন্ন থানায় মাদক ও চুরি ৬টি মামলা রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় সে নিহত হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

Tag
আরও খবর