নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সান্তাহারে বেচাকেনার সময় ভিডব্লিউবি কর্মসুচীর ২৯ বস্তা চাল জব্দ

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কর্মসুচীর বিতরণ করা চাল অবৈধ ভাবে বেচাকেনার সময় ২৯ বস্তায় ৮৭০কেজি চাল আটক করেছেন জনতা। আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে সান্তাহার ইউনিয়ন পরিষদের পাশে এ ঘটনা ঘটে। পরে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা চাল গুলো জব্দ করে এতিম খানায় প্রদাণ করেন।

জানা যায়, আদমদীঘি উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরিদ্রদের মাঝে ফেব্রুয়ারী ও মার্চ মাসের জন্য বিনামুল্যে বিতরণের জন্য সরকার ভিডব্লিউবি কর্মসুচীর কার্ডধারিদের মাঝে চাল বিতরণ শুরু করেন। গতকাল মঙ্গলবার সকাল থেকেই সান্তাহার ইউনিয়ন পরিষদের মাধ্যমে সুবিধাভোগি কার্ডধারি ৩১৫ জনের মাঝে দুই মাসের ৬০ কেজি করে চাল বিতরণ করছিলেন। কার্ডধারিরা চাল উত্তোলনের পর ইউনিয়ন পরিষদের পাশে এক শ্রেনির ব্যবসায়ী কতিপয় সুবিধাভোগি পরিবারের নিকট থেকে অল্প দামে চাল কিনেন। এসময় স্থানীয় জনতা অবৈধ ভাবে চাল বেচাকেনা দেখতে পেয়ে ২৯ বস্তায় মোট ৮৭০ কেজি চাল আটক করেন। এসময় চাল ব্যবসায়ী জাহাঙ্গীর নামের জনৈক ব্যক্তি পালিয়ে যায়। পরে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা ঘটনাস্থলে পৌঁছে আটক করা চাল জব্দ করে পাঁচটি এতিম খানায় প্রদাণের নির্দেশ দেন।

সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন চাল আটকের বিষয় নিশ্চিত করে বলেন, জব্দ করা চাল গুলো এতিম খানায় সঠিক ভাবে প্রদাণ করা হয়েছে।

Tag
আরও খবর