নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি, গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই কারবারি গ্রেপ্তার

গ্রেফতারকৃত দুই জন।
বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা ও ৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি দুই বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার (২৬ মে) বেলা ১১ টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় ট্রাক শ্রমিক অফিসের সামনে নওগাঁগামী শ্যামলী পরিবহন ও হানিফ এন্টারপ্রাইজ নামক দুইটি বাস তল্লাশি করে উল্লেখিত পরিমান মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঘিলাতলা গ্রামের ফজলুল খানের ছেলে সাইফুল খান (৩২) ও নওগাঁ জেলার সাপাহার উপজেলার আইহাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম (৪৩)।  
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, নওগাঁর উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১ টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় ট্রাক শ্রমিক অফিসের সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা কালে নওগাঁগামী ঢাকা মেট্রো ব- ১৫-২৬২৯ নম্বরের একটি শ্যামলী বাস তল্লাশি করে বাসের সিটে বসে থাকা সাইফুল খানকে আটক ও তল্লাশি করা কালে তার একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগের ভিতর থেকে ১০ কেজি গাঁজা ও ঢাকা মেট্রো ব- ১৫-২২২১ নম্বরের অপর একটি হানিফ বাসের যাত্রী খাইরুল ইসলামকে তল্লাশি করা কালে তার কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার-সহ তাদেরকে আটক করা হয়। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Tag
আরও খবর