নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ায় ট্রেনে যাত্রীর সোনার চেইন ছিনতাইকালে দুই নারী আটক

গ্রেফতারকৃত দুই নারী ছিনতাইকারি।

ট্রেনে নারী যাত্রীর গলার চেইন ছিনতাই করার সময় দুই নারী ছিনতাইকারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে বগুড়া রেলওয়ে স্টেশনে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ টুয়েন্টি ডাউন ট্রেনে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের সায়েদ মিয়ার স্ত্রী কুলসুম বেগম ও একই জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের শানু মিয়ার স্ত্রী নাজমা বেগম। এ ঘটনায় আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানায়, শনিবার রাতে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ টুয়েন্টি ডাউন ট্রেন বগুড়া রেলওয়ে স্টেশনে থামার পর ট্রেনে বগিতে নারী যাত্রীর গলার চেইন ছিনতাই করার সময় উল্লেখিত দুই নারী ছিনতাইকারিদের গ্রেফতার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আজ রোববার আদালতে পাঠানো হয়েছে। 

Tag
আরও খবর