নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নিয়োগ বাণিজ্য, অভিযোগ তদন্তের নির্দেশ

বগুড়ার আদমদীঘি সদরে অবস্থিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি আবির উদ্দিন খান ও অধ্যক্ষ শেখ সাদীর বিরুদ্ধে প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের নামে শিক্ষক ও কর্মচারী নিয়োগে লাখ লাখ টাকা বানিজ্যের অভিযোগ সরজমিনে তদন্ত করে তার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার। গত সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজকে এই তদন্তের নির্দেশ দেয়া হয়।  

জানাযায়, আদমদীঘি উপজেলা সদরে অবস্থিত ২০১৭ সালে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা লাভ করে। আদমদীঘি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ সাদী এবং প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আবির উদ্দিন খান যৌথ ভাবে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেন। তিন মাসের মধ্যে এমপিওভুক্ত করার কথা বলে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীদের নিকট থেকে লাখ লাখ টাকা আদায় করেন। প্রতিষ্ঠানটি ৫ বছর অতিক্রান্ত হলেও অদ্যবধি এমপিওভুক্ত হয়নি। এমনকি প্রতিষ্ঠানের নিজস্ব কোন জায়গা জমি না কেনায় সরকারি রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়নি। ফলে শিক্ষক কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগি শিক্ষকের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম প্রতিষ্ঠানের সভাপতি আবির উদ্দিন খান ও অধ্যক্ষ শেখ সাদী বিরুদ্ধে বিভিন্ন সময় তার নিকট থেকে মোট ১৫ লাখ টাকা গ্রহন করেন বলে একটি লিখিত অভিযোগ সম্প্রতি আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দাখিল করেন। বিষয়টি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ ও সামাজিক যোগাযোগ ফেসবুকে ভাইরাল হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালামের অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার উপজেলা নির্বাহি অফিসার বিষয়টি সরজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেন।

অভিযোগকারি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম তদন্তের সময় প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক, কর্মচারি ও তাদের অভিভাবকদের অংশ গ্রহন নিশ্চিত করার জন্য দাবী জানান।

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ উপজেল নির্বাহি অফিসারের দেয়া তদন্তেন নির্দেশ পত্র পাওয়া নিশ্চিত করেন।

Tag
আরও খবর