নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৮জন আহত

ছবি প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত একটি মিনি ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) গাড়ির যাত্রী স্বামী-স্ত্রীসহ ৮জন আহত হয়েছে। এঘটনায় টমটম গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। আহতদের মধ্যে ৪জনকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো আদমদীঘির তালশন গ্রামের আব্দুর রশিদ (৪২) তার স্ত্রী মনজিলা বেগম (৩০), সুদিন গ্রামের রিয়াদ হোসেন (১৫) ও চালক দুপচাঁচিয়া উপজেলার উনহাত সিংড়া গ্রামের মিজানুর রহমান (৩৬)। মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকেল ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইল বাজারের অদুরে বোয়ারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, দুপচাঁচিয়ার শাহারপুকুর বাজার থেকে ইজিবাইক (টমটম) ভাড়া নিয়ে মহিলাসহ ৭জন যাত্রী আদমদীঘির উদ্দেশ্যে রওয়ানা দেয়। ইজিবাইকটি টমটম বোয়ালিয়া নামক স্থানে পৌঁছিলে পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাত মিনি ট্রাক টমটম গাড়িকে ধাক্কা দিলে টমটমটি যাত্রীসহ সড়কের পাশে উল্টে চালকসহ অন্তত ৮জন আহত হয়। চালকের অবস্তা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান। 

আদমদীঘি থানার উপ পরিদর্শক তারেক রহমান বলেন, আহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।

Tag
আরও খবর