নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসলেম উদ্দিন

বগুড়ার আদমদীঘিতে যৌতুক মামলায় দুই বছরের ও সিআর মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসলেম উদ্দিন প্রামানিক (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯আগস্ট) দিবাগত রাত ২টার দিকে র‌্যাব-১২ এর সহযোগিতায় দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন আদমদীঘি উপজেলার কড়ই সাহানাপাড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে। এছাড়াও আদমদীঘি থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার ১নম্বর আসামি মোসলেম উদ্দিন।
র‌্যাব -১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় বগুড়া সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসলেম উদ্দিনের বিরুদ্ধে সম্প্রতি ২০১০ সালের একটি যৌতুক মামলায় দুই বছর ও ২০১৪ সালের সিআর মামলায় ৬মাসের সাজা প্রদাণ করে আদালত। রায়ের পর থেকে আসামি মোসলেম উদ্দিন আত্মগোপনে ছিলো। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় অবস্থান করছে পলাতক আসামি মোসলেম উদ্দিন। এমন গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব-১২ সিপিএসসি বগুড়া এর একটি অভিযানিক দল উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদমদীঘি থানায় সোপর্দ করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, পলাতক আসামি মোসলেম উদ্দিনের বিরুদ্ধে চলতি বছরের ৮ জুলাই আদমদীঘি থানায় একটি নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আজ দুপুরে আসামি মোসলেম উদ্দিন প্রামানিককে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর