নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বারিক গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ৯০০গ্রাম গাঁজাসহ আব্দুল বারিক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মটপুকুরিয়া গ্রামের পাশে একটি মৎস্য হ্যাচারীর সামনে থেকে তাকে গ্রেফতার করে। আব্দুল বারিক উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের মটপুকুরিয়া গ্রামের আফজাল প্রামাণিকের ছেলে। এ ব্যাপরারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার সকালে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের মটপুকুরিয়া গ্রামের পাশে জনৈক বাবলুর মৎস্য হ্যাচারীর সামনে এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করতেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে আব্দুল বারিককে আটক করে তার কাছে থাকা একটি বাজারের ব্যাগের ভিতর থেকে ৯০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমতউল্লাহ বলেন, গ্রেফতারকৃত আব্দুল বারিক-কে ওই দিন দুপুরে আদালতে পাঠানো  হয়েছে।

Tag
আরও খবর