নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘির সান্তাহারে ওভার ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার

ছবি- প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনের প্লাটফরম থেকে আবুল কালাম আজাদ (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গত মঙ্গলবার (১৫ আগষ্ট) দিবগাত রাত ১২ টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের ১ ও ২নং প্লাটফরমের ফুটওভার ব্রিজের সিড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে জয়পুরহাট জেলা সদরের পুরানাপুল খলিফাপাড়ার মৃত নাছির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় জিআরপি থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, আবুল কালাম আজাদ নামের ওই ব্যক্তিটি পারিবারিক কারনে তার সন্তানদের সাথে অভিমান করে চার মাস পূর্বে বাড়ি থেকে বের হয়। এরপর তিনি বিভিন্ন জায়গায় অবস্থান করতেন। গত মঙ্গলবার রাতে সান্তাহার স্টেশনে আসার পর ১ ও ২নং ফুটওভার ব্রিজের সিড়ির নিচে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। রাত ১২ টায় পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর