নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে তুচ্ছ ঘটনায় মারপিটে প্রাণ গেল একজনের

প্রতিপক্ষের মারপিটের ঘটনায় মারা যায় আজিজার মন্ডল

বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনায় নারীসহ ৭জন আহতদের মধ্যে আজিজার রহমান মন্ডল (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বুধবার (৯ আগষ্ট) ভোর ৫টায় বগুড়া শহীদ জিয়াইর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। আজিজার রহমান আদমদীঘি উপজেলার সান্দিড়া ব্যাপারিপাড়ার আক্কাছ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের আজিজার রহমান মন্ডল ও ফরিদ উদ্দিন চাচা ভাতিজার মধ্যে দীঘদিন যাবত পারিবারিক কলহ নিয়ে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার (৮আগষ্ট) বিকেল ৩টায় আজিজার রহমান ও ফরিদ উদ্দিন মন্ডলের পরিবারের মধ্যে গালিগালাজের এক পর্যায়ে সংঘর্ষের রুপ নেয়। এই সংঘর্ষে আজিজার রহমান মন্ডল তার স্ত্রী আজিরন বেগম, ফরিদ উদ্দিন তার ছেলে রিপন মন্ডলসহ অন্তত ৭জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আজিজার রহমান মন্ডলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর ও রিপনকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতরা প্রাথমিক চিকৎিসা নিয়েছেন। এদিকে গতকাল বুধবার (৯আগষ্ট) ভোর ৫টায় আহত আজিজার রহমান মন্ডল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।

মৃত আজিজার রহমান মন্ডলের স্ত্রী আজিরন বেগম জানায়, প্রতিপক্ষরা ইচ্ছাকৃত ভাবে তাদের সাথে বিরোধ সৃষ্টি করে তার স্বামীকে মারধর করে মেরে ফেলেন। অপরপক্ষ ফরিদ উদ্দিন মন্ডল ও তার পরিবার গা ঢাকা দেয়ায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওই ওয়ার্ডের ইউপি সদস্য ফেরদৌস রহমান জানায়, তাদের মধ্যে প্রায় ২০ বছর ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Tag
আরও খবর