নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়, জাপা নেতার বিরুদ্ধে মামলা

বগুড়ার আদমদীঘিতে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাইয়ে দেয়ার কথা বলে গরীব মানুষের কাছে টাকা আদায় করার ঘটনায় মুক্তার হোসেন (৪৩) নামের জাতীয় পাটীর এক নেতাকে আসামী করে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে আদমদীঘির কদমা গ্রামের আতোয়ার হোসেনের ছেলে ভুক্তভোগি আজিজার রহমান বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মুক্তার হোসেন একই উপজেলার দমদমা গ্রামের আনছার আলীর ছেলে ও সান্তাহার ইউনিয়ন জাতীয় পাটীর সভাপতি বলে জানা গেছে।

জানাযায়, জাতীয় পাটীর নেতা মুক্তার হোসেন প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাইয়ে দেয়ার কথা বলে গত ১২ এপ্রিল আদমদীঘির কদমা গ্রামের আজিজার রহমান ও ফারুক হোসেনের নিকট থেকে ৬০ হাজার টাকা নেয়। ভুক্তভোগিরা বাড়ি না পাওয়ায় উপজেলা নির্বাহি অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে অভিযুক্ত মুক্তার হোসেনকে উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার তার নিজ কার্যালয়ে ডেকে নেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় মুক্তার হোসেনকে আদমদীঘি থানা পুলিশে সোর্পদ করে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মুক্তারকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। 

Tag
আরও খবর