নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে পুকুর পাড়ে অজ্ঞাত যুবকের বিচ্ছিন্ন মরদেহ

এ ভাবেই পুকুর পাড়ে পড়েছিল অজ্ঞাত যুবকের মরদেহ

বগুড়ার আদমদীঘিতে একটি পুকুর পাড় থেকে শিয়ালে খাওয়া অজ্ঞাত এক যুবকের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তার আনুমানিক বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে হবে। লাশের মাথাসহ শরীরের কোমর পর্যন্ত শিয়ালে খেয়েছে। শুধু পড়নে ছিল একটি নেভি ব্লু জিন্সের প্যান্ট ও পাশে পড়ে ছিল কমলা রংয়ের রবারের জুতা। গতকাল রোববার (১৬ জুলাই) দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের মুরইল বাজারের পাশে থলপাড়া মৌজার কাশিয়াগাড়ি নামক একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করে। বেশ কয়েক দিন পূর্বে কেবা কারা এই অজ্ঞাত যুবককে খুন করে ওই পুকুর পাড়ে ফেলে রেখে যেতে পারে বলে স্থানীয়রা জানান। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের মুরইল বাজারের পাশে এমএ কাশেম পেট্রোল পাম্পের কাছে থলপাড়া গ্রামের উত্তরে কাশিয়াগাড়ি নামক একটি পুকুর পাড়ে স্থানীয়রা অজ্ঞাত যুবকের দ্বিখ-িত বা বিচ্ছিন্ন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। এরপর পুলিশ দুপুর ২ টায় ঘটনাস্থলে পৌঁছে শিয়ালে খাওয়া অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। তার মাথার খুলি দেহ থেকে প্রায় ৫০ গজ দুরে পাওয়া যায়। স্থানীয় ইউপি সদস্য জুয়েল হোসেন জানান, কয়েক দিন পূর্বে কেবা কারা ওই যুবককে খুন করে ফেলে রেখে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করার পর তাকে হত্যা করা হয়েছে কিনা তা জানা যাবে। তিনি আরো জানান, বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Tag
আরও খবর