নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা : নিহত ৩

দুর্ঘটনা কবলিত ট্রাক - ছবি প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে অকেজো হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে আরেকটি মিনি ট্রাক পেছনে ধাক্কা দিলে ট্রাক চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময়  গুরুতর আহত হয়েছেন ট্রাক চালকের সহকারী সাইফুল ইসলাম ।

গত শুক্রবার (১৪জুলাই) গভীর রাতে নওগাঁ- বগুড়া মহাসড়কের আদমদীঘির মুরইল বাজারের সেতুর পাশে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, ট্রাক চালক রাজধানীর কামরাঙ্গীচরের আব্দুল গফফারের ছেলে দাদন মিয়া (৪৬), নওগাঁর সাপাহার মাস্টারপাড়ার আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৬) ও নওগাঁর দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক আলী (৪৫)।

এঘটনায় গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ট্রাক চালকের সহকারী রাজধানীর কামরাঙ্গীচরের বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে মহাসড়কের আদমদীঘির মুরইল বাজারের আগে একটি সেতুর কাছে একটি মাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৪৪১২) অকেজো হয়ে দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ৩টার দিকে অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন- ২০-৯৫২৬) দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক চালক দাদন মিয়া ও রফিকুল ইসলামের মৃত্যু ঘটে। অপর ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। হাসপাতালে আনার কিছুক্ষণ পর মোস্তাক আলীর মৃত্যু ঘটে। অপর আহত সাইফুলের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Tag
আরও খবর