নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘির তারতা-কুমড়াপাড়া সড়কের বেহালদশা

তারতা-কুমড়াপাড়া সড়কে কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে

বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা-কুমড়াপাড়া কাঁচা সড়কটি পাকাকরণ না হওয়াতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসীরা। উপজেলার বিভিন্ন রাস্তা পাকা ও ইট বিছানোসহ ব্যাপক উন্নয়ন করা হলেও অবহেলিত এই সড়ক স্বাধীনতার ৫২বছর হলেও পাকা করা হয়নি মাত্র দেড় কিলোমিটার কাঁচা সড়কটি। জনপ্রতিনিধিরা বছরের পর বছর সড়কটি পাকা করণে আশ্বাস দিলেও ওই এলাকার ৩ গ্রামেব প্রায় ৫হাজার মানুষের ভাগ্যে মিলছে না পাকা সড়ক। ফলে খরা মৌসুমে ধুলাবালি আর বর্ষাকালে পানি জমে কাদার কারণে সড়কে প্রতিদিন চরম দুর্ভোগে চলাচল করতে হচ্ছে কোমলমতি ছাত্র-ছাত্রীসহ গ্রামবাসীদের। খোঁজ নিয়ে জানাযায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল তারতা হয়ে কুমড়াপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা সড়কে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় বর্তমানে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে পানি জমে রাস্তায় তরল কাদায় পরিনত হয়েছে। স্বাধীনতার পর থেকে কাঁচা এই সড়কে তিন গ্রাম ছাড়াও আশেপাশের আরো প্রায় ৮ গ্রামের শতশত মানুষের উপজেলা সদরসহ দেশের বিভিন্ন এলাকার যোগাযোগের একমাত্র সংযোগ সড়ক। এই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন ব্যাটারী চালিত অটোরিকশা, সিএনজি, ভ্যান, ভটভটিসহ বিভিন্ন যানবাহনের পাশাপাশি শতশত মানুষ চলাচল করে থাকেন। এছাড়া কৃষকদের উৎপাদিত শস্যপন্য হাটবাজারে নেয়া হয়ে থাকে এই সড়ক দিয়ে। জরুরি ভিক্তিতে এই কাঁচা সড়কটিতে ইট বিছানো কিংবা পাকা করণের জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান এলাকাবাসি।

তারতা গ্রামের বাসিন্দা বেলাল হোসেন খাঁন ও আব্দুল মজিদ ফকির বলেন, অল্প বৃষ্টি হলেই কাঁচা এ সড়কে কাদা-পানি মাড়িয়ে পায়ে হেঁটে ঝুঁকিতে চলাচল করতে হচ্ছে। নির্বাচন আসলে জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করণের আশ্বাস দিলেও নির্বাচন পেরিয়ে গেলে তাদের আর মনে থাকেনা। কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম উল ইসলাম বলেন, সড়কের পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট ছিল, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সেই কালভার্টটি বন্ধ করে দেওয়ায় সড়কে পানি জমে থাকে। তবে সড়কটি পাকাকরণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।

Tag
আরও খবর