নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে শ্রমিকলীগ নেতাকে হত্যার চেষ্টা মামলার আসামীরা অধরা

শ্রমিকলীগ নেতা আমুকে হত্যার চেষ্টা মামলার ১নম্বর আসামী আজিজ সরদার

বগুড়ার আদমদীঘিতে শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলাম আমুকে দিনের বেলা ছুরিকাঘাতে হত্যার চেষ্টা ঘটনার ১৪ দিন অতিবাহিত হলেও আসামীরা অধরা রয়েছে। আসামীরা মাঝে মধ্যে রাতে এলাকায় ঘোরা ফেরা করলেও পুলিশের তৎপরতা না থাকায় গ্রেফতার হচ্ছেনা বলে মামলার বাদিনী ইয়াসমিন আক্তার ঝুমা অভিযোগ করেছেন।

জানা গেছে, আদমদীঘি উপজেলার নিমাইদীঘি গ্রামের ছাতিয়ানগ্রাম ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম আমুর সাথে একই গ্রামের আজিজ সরদারের জমি কেনাকাটা নিয়ে বিরোধের জেরে গত রোববার (২৫ জুন) বেলা সাড়ে ১২টায় শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলাম আমু বাড়ি থেকে ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় একটি চা-য়ের দোকানে যাবার সময় আসামী একই গ্রামের আজিজ সরদার ও দুলাল সরদার এর সাথে আমিনুল ইসলাম আমুর বাকবিতন্ডার এক পর্যায়ে তারা শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলাম আমুর পেটসহ শরীরের কয়েক স্থানে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ ঘটনায় গত ৩ জুলাই আহত শ্রমিকলীগ নেতার স্ত্রী ইয়াসমিন আক্তার ঝুমা বাদি হয়ে একই গ্রামের সোলাইমান সরদারের ছেলে আজিজ সরদার (৩৫) ও একই গ্রামে সোলাইমান আলীর ছেলে দুলাল সরদার (৩২) কে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এদিকে ঘটনার ১৪ দিন অতিবাহিত হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করছেনা বলে বাদিনীর অভিযোগ। মামলার তদন্তকারি থানার উপ পরিদর্শক তারেক হোসেন জানায়, আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। তারা আত্মগোপনে থাকায় গ্রেফতারে বিলম্ব হচ্ছে। 

Tag
আরও খবর