নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সান্তাহারে ট্রেনের টিকিট কালোবাজারী চক্রের একজন গ্রেফতার

ট্রেনের টিকিট কালোবাজরে বিক্রির সময় গ্রেফতারকৃত আকতারুজ্জামান

আদমীঘির সান্তাহারে অনলাইনে কেনা ট্রেনের টিকিট কালোবাজারে বেশি দামে বিক্রির অপরাধে আকতারুজ্জামান ওরফে হিটলার (৪৮) নামের এক জনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। এসময় তার নিকট থেকে তিনটি ট্রেনের টিকিট জব্দ করা হয়। গত বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের ময়েন উদ্দিনের ছেলে ও সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত সোহাগ পেপার হাউজ দোকানের মালিক বলে জানাগেছে। 

সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানাযায়, সান্তাহার রেলওয়ে স্টেশনে দীর্ঘ দিন যাবত একটি চক্র ট্রেনের টিকিট কালোবাজারি করে যাত্রী সাধারণের কাছে বেশি দামে টিকিট বিক্রি করতো। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সান্তাহার রেলওয়ে স্টেশনে আকতারুজ্জামান ওরফে হিটলার নামের ওই ব্যক্তি অনলাইনে ট্রেনের টিকিট নিজে সংগ্রহ করে যাত্রীদের কাছে বেশি দামে বিক্রি করছিলেন।  এসময় তাকে তিনটি  টিকিটসহ গ্রেফতার করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, গ্রেফতারকৃত আকতারুজ্জামান ওরফে হিটলারের বিরুধে থানায় একটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর