নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে ৫ম শ্রেণির এক ছাত্রী যৌন নিপীড়ণের শিকার

বগুড়ার আদমদীঘিতে ওয়াহেদ আলী ওরফে ধুমশা (৩৪) নামের এক লম্পট কর্তৃক ৫ম শ্রেণির এক স্কুলছাত্রী যৌন নিপীড়ণের শিকারের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার ২৭ জুন সকালে উপজেলার করজবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। ওই ছাত্রীর বাবা সামাজিক ভাবে কোন সুরাহা না পেয়ে ঘটনার ৭ দিন পর মঙ্গলবার ৪ জুলাই রাতে আদমদীঘির করজবাড়ি গ্রামের মৃত আহমদ আলীর ছেলে ওয়াহেদ আলী ওরফে ধুমশার বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাযায়, গত ২৭ জুলাই মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলার করজবাড়ি গ্রামের ৫ম শ্রেণির ওই স্কুলছাত্রী বাড়ির পাশে জনৈক ব্যক্তির খলিয়ানে খেলাধুলা করছিল। এসময় তার পরশি বড় মা নিজ বাড়িতে ঝাড়– দেয়ার জন্য ছাত্রীকে ডেকে নিয়ে যায়। ঝাড়– দেয়ার সময় তার বড় মা ঋণের কিস্তির টাকা জমা দিতে বাড়ির বাহিরে যায়। এ সুযোগে একই পাড়ার ওয়াহেদ আলী ওরফে ধুমশা বাড়িতে ঢুকে ছাত্রীকে একা পেয়ে যৌন নিপীড়ন শুরু করে। এসময় ছাত্রীটি চিৎকার দিলে লম্পট ওয়াহেদ আলী ধুমশা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনা মিমাংসার কথা বলে একটি মহল কালক্ষেপন ও ধামাচাপা দেয়ার চেষ্টা করে। ফলে কোন সুরাহা না পাওয়ায় অবশেষে ছাত্রীর বাবা বাদি হয়ে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত ওয়াহেদ আলী ধুমশা বাড়িতে না থাকায় ও তার মোবাইল ফোন বন্ধ রাখায় বক্তব্য পাওয়া যায়নি।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag
আরও খবর