নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে শ্রমিকলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

আহত শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলাম আমু

বগুড়ার আদমদীঘিতে ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমুকে প্রতিপক্ষরা দিনের বেলা ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আমিনুল ইসলাম আমু উপজেলার নিমাইদীঘি গ্রামের মমতাজ আলীর ছেলে ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন শ্রমিকলীগ সাধারণ সম্পাদক। গত রোববার (২৫ জুন) দুপুরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেটের সামনে একটি চা দোকানে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে গতকাল সোমবার দুপুরে আদমদীঘি থানায় শ্রমিকলীগ নেতার স্ত্রী ইয়াসমিন আক্তার কুমা বাদি হয়ে একই গ্রামের আজিজ সরদার ও দুলাল সরদারের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেন।

জানাযায়, আদমদীঘির নিমাইদীঘি গ্রামের আসাদুর রহমান জমি বিক্রির তার বন্ধু শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলামকে দায়িত্ব দিলে তিনি আজিজ সরদারের সাথে কথা হয়। এদিকে জমির মালিক আসাদুর রহমান জমির দাম বেশি পাওয়ায় অন্যত্র জমিটি বিক্রি দেন। শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলাম আমুর কারনে জমি কেনা হাত ছাড়া হয়। এনিয়ে আজিজ সরদারের মধ্যে ক্ষোপের সৃষ্ঠি হয়। গত রোববার বেলা সাড়ে ১২টায় শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলাম আমু বাড়ি থেকে ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় চায়ের দোকানে যাবার সময় বিবাদীরা তার পথরোধ করে হত্যা উদ্দেশ্যে ছরিকাঘাতে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান,  সোমবার (২৬জুন) সকালে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag
আরও খবর