নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত


বগুড়ার আদমদীঘি উপজেলার পৃথক ছয়টি মন্দিরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।মঙ্গলবার ২০জুন সকালে ধর্মীয় পাঁক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ঢাক-ঢোলক বাদ্য, শঙ্ক উলুধ্বনি দিয়ে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম সুভদ্রারকে রথারোহনটি নিজনিজ মন্দির প্রাঙ্গন থেকে রথের প্রথম টানের মধ্যদিয়ে মুল অনুষ্ঠান শুরু হয়।


জানা গেছে, হিন্দুধর্মাল্বীদের অন্যতম প্রধান উৎসব রথযাত্রা। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আয়োজনে আদমদীঘি সদরের তালসন রাধাগোবিন্দ মন্দির, সান্তাহার রথবাড়ী রাধাগোবিন্দ মন্দির, সান্তাহার রেলওয়ে মন্দির, বশিপুর রাধাগোবিন্দ মন্দির, চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর রাধাগোবিন্দ মন্দির ও মিতইল রাধাগোবিন্দ মন্দিরে হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। হিন্দুশাস্ত্র মতে রথের দড়ির স্পর্শে (দড়ি টানলে) পুণ্য লাভ হয়। তারই ধারাবাহিকতায় পুণ্যতা লাভের আশায় আদমদীঘি উপজেলার হিন্দুধর্মালম্বীরা শ্রীশ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রার আয়োজন করেন। রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবেশ মৈত্র, প্রদীপ ভৌমিক, রতন মুখার্জী, সুশিল ঘোষ, বাদল মৈত্র, ধনঞ্জয় বর্মন, অরুন সরকার, অলোক মোহন্ত, তাপস সরকারসহ হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ভক্তবৃন্দ। রথযাত্রা উপলক্ষে উপজেলার সদরের তালসন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গন ও সান্তাহার রথবাড়ী মন্দির প্রাঙ্গনে বসেছে মেলা।


উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির কুমার জানান, রথযাত্রার পূণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে সপ্তাহ কালের জন্য মাসির বাড়ী অর্থাৎ ইন্দ্রদ্যুয়ের পত্নী  গুন্ডিচার বাড়ী গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। আগামী ২৮ জুন বুধবার রথের উল্টো টানের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী ধর্মীয় এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।


Tag
আরও খবর