নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে কলেজ মাঠে কোরবানীর পশুর হাট

বগুড়ার আদমদীঘির নসরতপুর ডিগ্রী কলেজ মাঠে বসানো হয়েছে কোরবানীর পশুর হাট। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কোরবানীর হাট বসায় গবাদি পশুর ময়লা মুত্র পড়ে পরিবেশ দুষনের পাশাপশি ছাত্রছাত্রীদের চলাফেরা ও পাঠদান কার্যক্রম মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। এই কলেজ মাঠে কত টাকায় পশুর হাট বসানোর অনুমতি দেয়া হয়েছে এ নিয়ে চলছে নানা গুঞ্জন।  এদিকে ওই পশু হাটে সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত হারে পশু ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছে আদায়ের অভিযোগ করছেন ক্রেতা ও বিক্রেতা সাধারণ।
জানাযায়, আদমদীঘি উপজেলার নসরতপুর হাট ও বাজার বাংলা ১৪৩০ সনে আব্দুল মতিন ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠান সরকারি ভাবে হাট ও বাজার ইজারা গ্রহন করেন। নসরতপুর হাটটি নসরতপুর রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত হলেও বিগত দিনে রেললাইন দখল করে বসানো হতো কোরবানীর পশুর হাট। সেখানে দুর্ঘটনা ঘটায় রেলওয়ে কর্তৃপক্ষ গত বছর কোরবানীর হাট রেলওয়ে জায়গায় বসানো বন্ধ করেন। ফলে ইজারাদার হাটের পাশে একটি চাতাল ভাড়া নিয়ে কোরবানীর হাট বসিয়ে বেচাকেনা করেন। এবার নসরতপুর কলেজ মাঠে বসানো হয়েছে কোরবানীর পশুর হাট। নসরতপুর ডিগ্রী কলেজ একটি পরিচ্ছন্ন প্রতিষ্ঠানে কোরবানীর হাট বসায় গবাদি পশুর ময়লা মুত্র পড়ে পরিবেশ দুষনের পাশাপশি ছাত্রছাত্রীদের অবাধে চলাফেরা ও পাঠদান কার্যক্রম মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। এদিকে গতকাল শুক্রবার (১৬জুন) বিকেলে নসরতপুর কলেজ মাঠ কোরবানীর হাটে দেখা গেছে কোরবানীর গরু সরকারী নির্ধারিত টোলের অতিরিক্ত হারে প্রতিটি গরু ৭০০ টাকা ও ছাগল ১৫০ থেকে ২০০ টাকা করে টোল নেয়া হচ্ছে। গরু ক্রেতা জালাল জানায়, সে ১লাখ ১৫ হাজার টাকায় একটি কোরবানীর গরু কিনেছেন। বিক্রি রশিদে গরুর টোলের মূল্য না লিখে গরু কেনার দাম লিখে রশিদ প্রদান করা হয়েছে। গরু বিক্রেতা মকলেছার রহমান জানায়, তার নিকট থেকে রশিদ ছাড়াই ১০০ টাকা টোল নেয়া হয়েছে। নসরতপুর হাট ও বাজার ইজারাদার না থাকায় তার ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, হাটে পশুর আমদানী কম ও হাট ইজারাই বেশি দাম পড়েছে। সব মিলে সামান্য টোল বেশি নেয়া হচ্ছে। এতে ক্রেতা বা বিক্রেতার কোন অভিযোগ নেই।

নসরতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মশিউর রহমান জানান, উপজেলা নির্বাহি অফিসারের অনুমতিক্রমে কলেজ মাঠে গোহাট বসানোর হয়েছে।

উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার প্রশিক্ষনে ভারতে থাকায় তার মতামত জানা সম্ভব হয়নি।

Tag
আরও খবর