নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে ট্রেনে নীচে ঝাঁপ দিয়ে মাদরাসা শিক্ষকের আত্মহত্যা

লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে রেলওয়ে পুলিশ

ছাত্রীর সাথে অশোভনীয় আচরনের অপবাদ সইতে না পেরে বগুড়ার আদমদীঘিতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে হারুন অর রশিদ (৫৫) নামের এক রানীনগর মাদরাসা শিক্ষক আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ৯ টায় আদমদীঘির কলাবাড়িয়া নামক স্থানে ব্রডগেইজ রেললাইনে ঢাকাগামী আন্ত:নগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক হারুন অর রশিদ নওগাঁ জেলার রানীনগর উপজেলার দক্ষির রাজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজাহার শেখের ছেলে এবং রানীনগর আল আমিন দাখিল মাদরাসার শরীর চর্চা শিক্ষক বলে জানা গেছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
নিহত শিক্ষক হারুন অর রশিদের ভাতিজা আব্দুল মালেক খন্দকার জানায়, তার চাচা আল আমিন দাখিল মারাসায় শরীর চর্চা শিক্ষক হারুন অর রশিদকে ছাত্রীর সাথে জড়িয়ে অশোভন আচরণ করার অপবাদ প্রচার করা হয়। এরপর বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্ত করলে সে নির্দোষ প্রমানিত হয়। এই মিথ্যা অপবাদ সইতে না পেরে ক্ষোভে দু:খে তিনি গতকাল বৃহস্পতিবার ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। প্রত্যক্ষদর্শি আদমদীঘির কলাবাড়িয়া গ্রামের আজিজুল ইসলাম জানায়, ওই শিক্ষক রেললাইনের পাশে ব্যাগ নিয়ে পানি খাবর সময় ট্রেন আসা দেখে চলন্ত ট্রেনে ঝাঁপ দেয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক বাশার জানায়, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Tag
আরও খবর