নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রমজানের প্রথম জুমায় মসজিদগুলোতে মুসল্লিদের ঢল

© সংগৃহীত ছবি


পবিত্র মাহে রমজানের প্রথম দিনটি জুম্মাবার হওয়ায়  মসজিদ গুলোতে মুসল্লীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।

 সারা দেশের ন্যায় যশোরের অভয়নগরে প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। মসজিদগুলোতে ছিল নানা বয়সী মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। অধিকাংশ মসজিদে জায়গা ভরে রাস্তার অনেক দূর পর্যন্ত মুসল্লিদের নামাজের কাতার লক্ষ্য করা গেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রমজানের প্রথম দিনে প্রথম জুমাবারে অনুষ্ঠিত হয় জুম্মার নামাজ। 

জুমার আজানের আগেই মসজিদমুখী হন মুসল্লিরা। শিশু-কিশোর আর যুবকদের উপস্থিতি ছিল বেশি। খতিব ও ইমাম সাহেবরা মাহে রমজানের ফজিলত বর্ণনা করেন তাদের খুতবায়। আলোচনায় প্রাধান্য পায় রমজানের বিভিন্ন মাসলা-মাসায়েল। সিয়াম সাধনার মাস মাহে রমজানে বেশি বেশি ইবাদতের পাশাপাশি কোরআন তেলাওয়াত,  সাধ্যমতো দান-খয়রাতের তাগিদ দেওয়া হয়।

প্রতিটি মসজিদের নামাজের পর মুসলিম উম্মাহের জন্য এবং বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে সবার গুনাহ মাফ, দেশের শান্তি সমৃদ্ধি ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্যও দোয়া করা হয়।

আজ রমজানের অন্যান্য দিনের চাইতে সকল মসজীদে জুমার নামাজ আদায় করতে মুসল্লিরা ধর্মিয় ভাবগাম্বির্য ও আবেগ পরিপূর্ন।

পবিত্র রমজানের প্রথম জুমা: দোয়া কবুলের দিন।

রমজান মাসের সব আমল বহুগুণে বর্ধিত হয়। প্রতি ওয়াক্তের নামাজসহ তারাবি, তাহাজ্জুদ, সুন্নত ও নফল নামাজ সবকিছুই আলাদা গুরুত্বসহকারে আদায় করা হয়। আর রমজান মাসের জুমাবার মুসলমানদের জন্য আরো বেশি গুরুত্ব ও ফজিলতপূর্ণ একটি দিন। এই দিন হোক আমাদের আমলের মাইলফলক।

পবিত্র রমজানের জুমার দিন হওয়ায় এর ফজিলত ও গুরুত্ব আরো অনেকগুণ বেশি। পবিত্র কোরআন ও হাদীসে জুমার দিনের বহু ফজিলত বর্ণিত হয়েছে।


আল্লাহ তায়ালা এই দিনের প্রতি গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনে ইরশাদ করেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

‘মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।’ (সূরা: আল জুমুআ, আয়াত: ৯) 

পবিত্র কুরআনের এই যে নির্দেশনা, জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গেই সব কিছু ফেলে মসজিদে যাওয়া, তার প্রশিক্ষণ আজকের এই জুমা থেকেই শুরু হোক। 

জুমার এইসব ফজিলত চিরন্তন। রমজান মাসে এই ফজিলত আরো বহুগুণে বৃদ্ধি পায়। তাই  পবিত্র রমজান মাসের এই প্রথম জুমাকে গুরুত্ব দিয়ে মুসল্লিরা অধিক আগ্রহে  মসজিদে হাজির হয়। 

আরও খবর