জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস অভয়নগর উপজেলা শাখার  উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস, জণগণের গণরায় বাস্তবায়ন, জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিল  সম্পন্ন।

শনিবার (১৫ আগস্ট)  বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে উক্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরামর্শ সভায় অভয়নগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা জাকারিয়া হুসাইন এর সঞ্চালনায় উক্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

গুরুত্বপূর্ণ এ পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিতি নিশ্চিত করেন ও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মাজলুম আলেমেদ্বীন সকলের পরিচিত মুখ মাওলানা মাসুম বিল্লাহ। 

উক্ত সভায় জুলাই বিপ্লবের প্রেক্ষাপট,জুলাই -আগস্ট গণঅভ্যুত্থান বাস্তবায়ন, প্রায় দেড় সহস্র সাহসী বীরদের আত্মত্যাগ, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পলায়ন সহ দেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা হয়। শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়। সাথে সাথে নির্বাচনে বাংলাদেশের জণগণের গণরায়কে বাস্তবায়নের জন্য জোরদার দাবি আদায়ের আহবান করা হয়। গণরায় বাস্তবায়ন না করলে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের জন্য যা যা করা উচিত তাই করার ঘোষণা করা হয়। 

উক্ত প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আব্দুর রব, হাফেজ আমিরুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস অভয়নগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুস সালাম সহ সদস্যবৃন্দ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের থানা শাখার সম্মানিত সভাপতি মাওলানা সাঈদুর রহমান, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মুফতি আল আমিন, প্রচার সম্পাদক মাওলানা ইসরাফিল হুসাইন যশোরী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকিরুল্লাহ সদস্য মুহাম্মাদ আরমান সহ অভয়নগর উপজেলা শাখার বিভিন্ন সদস্যবৃন্দ। 

প্রধাণ অতিথির আলোচনার মধ্যে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি, তারবিয়াতী সফর সহ সকল দায়িত্বের প্রতি গুরুত্বারোপ করা হয়। তাছাড়াও আসন্ন স্থানীয় নির্বাচন সম্পর্কে কেন্দ্রীয় সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করা হয়। জুলাই অভ্যুত্থানসহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়ার মধ্য দিয়ে পরামর্শ সভা শেষ হয়। 

Tag
আরও খবর