|
Date: 2026-08-16 21:08:18 |
বাংলাদেশ খেলাফত মজলিস অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস, জণগণের গণরায় বাস্তবায়ন, জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিল সম্পন্ন।
শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে উক্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরামর্শ সভায় অভয়নগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা জাকারিয়া হুসাইন এর সঞ্চালনায় উক্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
গুরুত্বপূর্ণ এ পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি নিশ্চিত করেন ও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মাজলুম আলেমেদ্বীন সকলের পরিচিত মুখ মাওলানা মাসুম বিল্লাহ।
উক্ত সভায় জুলাই বিপ্লবের প্রেক্ষাপট,জুলাই -আগস্ট গণঅভ্যুত্থান বাস্তবায়ন, প্রায় দেড় সহস্র সাহসী বীরদের আত্মত্যাগ, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পলায়ন সহ দেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা হয়। শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়। সাথে সাথে নির্বাচনে বাংলাদেশের জণগণের গণরায়কে বাস্তবায়নের জন্য জোরদার দাবি আদায়ের আহবান করা হয়। গণরায় বাস্তবায়ন না করলে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের জন্য যা যা করা উচিত তাই করার ঘোষণা করা হয়।
উক্ত প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আব্দুর রব, হাফেজ আমিরুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস অভয়নগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুস সালাম সহ সদস্যবৃন্দ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের থানা শাখার সম্মানিত সভাপতি মাওলানা সাঈদুর রহমান, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মুফতি আল আমিন, প্রচার সম্পাদক মাওলানা ইসরাফিল হুসাইন যশোরী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকিরুল্লাহ সদস্য মুহাম্মাদ আরমান সহ অভয়নগর উপজেলা শাখার বিভিন্ন সদস্যবৃন্দ।
প্রধাণ অতিথির আলোচনার মধ্যে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি, তারবিয়াতী সফর সহ সকল দায়িত্বের প্রতি গুরুত্বারোপ করা হয়। তাছাড়াও আসন্ন স্থানীয় নির্বাচন সম্পর্কে কেন্দ্রীয় সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করা হয়। জুলাই অভ্যুত্থানসহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়ার মধ্য দিয়ে পরামর্শ সভা শেষ হয়।
© Deshchitro 2024