নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে মহানবী (সঃ)কে নিয়ে কটুক্তি: শিক্ষক সাময়িক বরখাস্ত

যশোরের অভয়নগর উপজেলায় মহানবীকে নিয়ে কটুক্তি করায় স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


উপজেলার দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক নিউটন সরকারকে  (২৯ জানুয়ারি রবিবার) উপজেলা শিক্ষা কর্মকর্তা সাময়িক বহিস্কার করেছেন। ঘটনা তদন্তে বিদ্যালয়ের সভাপতি মো: লুৎফর রহমান শেখকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারী উপজেলার দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক নিউটন সরকার শ্রেণীকক্ষে বিজ্ঞানক্লাস চলাকালীন সময়ে এক পর্যায়ে মহানবীকে নিয়ে কটুক্তি করেন। এ ঘটনা বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক তিলক কুমারসহ অন্যান্য শিক্ষকদের জানালে শিক্ষকরা তাদের বিষয়টি অন্য কাউকে না বলার  অনুরোধ করে। কিন্তু শিক্ষার্থীরা বাড়িতে তাদের অভিভাবকদের জানায়। পরবর্তীতে এলাকার লোকজন জানতে পারে। রবিবার অভিভাবকসহ এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয় ঘেরাও করে। খবর পেয়ে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও অভয়নগর থানার অফিসার ইনচার্জ পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক কুমার দাস বলেন “ ঘটনার দিন শিক্ষার্থীরা আমাকে জানায় বিজ্ঞান শিক্ষক শ্রেনী কক্ষে নবীজীকে নিয়ে কটুক্তি করেছে। এসময় অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। আমরা সবাই বিষয়টি অন্য কাউকে না বলার জন্য বলি। আমরা বিষয়টি দেখার আশ্বাস দেই।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বলেন , ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে যেয়ে বিক্ষুদ্ধ এলাকাবাসিকে শান্ত করার চেষ্টা করি। ঘটনার জানার পর তাৎক্ষনিকভাবে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বিদ্যালয়ের সভাপতি মো: লুৎফর রহমান শেখকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


আরও খবর