নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে জামায়াতে ইসলামী’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

রবিবার (১৩ জুলাই) বিকালে ইউনিয়নের স্থানীয় মাঠে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক গোলাম রসুল। সমাবেশের সভাপতিত্ব করেন শ্রীধরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ আব্দুল করিম, মাওলানা মতিউর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ। কর্মসূচির সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. ফারুক হোসেন।

বক্তারা দেশব্যাপী চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনে দলীয় ভূমিকা, ১৯ জুলাইয়ের মহাসমাবেশে অংশগ্রহণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশ শেষে মথরাপুর বাজারে এক গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়। নেতৃবৃন্দ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও দাওয়াতি কার্যক্রমে অংশ নেন।

Tag
আরও খবর