নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরে উপজেলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর।  বুধবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে আরিয়ান নামের দেড়বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পরে দুপুর পৌনে ২টার সময় নওয়াপাড়া পৌরসভার বুইকরা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে রুকসানা (১১)নামের আরে শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। ডাক্তারের গাফিলোতির কারণে রুকসানার পরিবারের লোক ক্ষীপ্ত হয়ে হাসপাতাল অবরুদ্ধ করে।

জানা গেছে, প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শামীম হোসেন ও রুবিনা বেগমের ছেলে  আরিয়ান । বুধবার সকালে আরিয়ানকে রেখে ওর মা রবিনা বেগম  বড় মেয়ে হুমায়রা কে নিয়ে স্কুলে যান। সকাল সাড়ে ১০টার দিকে ভাগীনাকে  দেখতে না পেয়ে আশেপাশে সব যায়গায় খোঁজা খুঁজি করতে থাকি। এক পর্যায়ে কোথাও  দেখতে না পেয়ে  বাড়ির পাশের পুকুরে খুজতে গেলে তাকে পানিতে ভাসতে দেখতে পায়। সাথে সাথে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক পরিক্ষা নীরিক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।

অপরদিকে নওয়াপাড়া পৌরসভার বুইকরা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে রুকসানা(১১) নামের একটি মেয়ে দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পুকুরে খুঁজতে থাকেন পরিবারের লোকজন । স্থানীয়রা পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার মৃত্যু হয়। এঘটনায় রুকসানার পরিবারের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শোভন বিশ্বসের অবহেলায় রুকসানার মৃত্যু হয়েছে। এসময় বিক্ষুব্ধ জনতা হাসপাতাল অবরুদ্ধ করে রাখে পরে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

স্থানীয় জনতা জানান, যে চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে তার নাম ডা. শোভন বিশ্বাস, যার বিরুদ্ধে এর আগেও নানাধরণের অভিযোগ আছে। যার জন্য তাকে কয়েকবার হাসপাতাল থেকে বদলীও করা হয়। তবে ; বিশেষ কোন ক্ষমতার বলে হাসপাতালে বারংবরই ফিরে আসে চিকিৎসক শোভন।

এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আলিমুর রাজিব বলেন, দুইটি বাচ্চা হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এসময় ডাঃ শোভন বিশ্বাসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে ।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল আলিমর বলেন, আজ সকাল ১১টার সময়  উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে আরিয়ান নামের একটি শিশু পানিতে ডুবে মারা গিয়েছে। এছাড়াও বেলা পৌনে ২টায় রুকছানা নামের আরেকটি শিশু পানিতে ডুবে মারা যায়।

Tag
আরও খবর