নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে ছেলের হাতে পিতা-মাতা গুরুতর জখম।

ছেলের হাতে জখম পিতা

যশোরের অভয়নগরের জমিজমা বিরোধের জের ধরে ছেলের হাতে পিতা-মাতা জখম হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, (৬ ডিসেম্বর মঙ্গলবার)   নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড লক্ষ্মীপুর গ্রামে  নিজ পিতা মাতা  ওভাইকে পিটিয়ে রক্তাক্ত‌ ও জখম করেছে ছেলে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।


আহতদের পরিবারের সদস্যরা বলেন, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বারিক সরদারের (৭২) বড় ছেলে মফিজ সরদার নিজের নামে জমি লিখে দিতে অনেকদিন ধরে তার পিতাকে মানসিক ভাবে  চাপ দিতে থাকে। বাবা জমি লিখে না দেওয়ায় নিজ পিতার  সাথে তর্কে জড়িয়ে পড়েন । এক পর্যায়ে ছেলে মফিজ তার পিতাকে লোহার সাবল দিয়ে মারপিট করতে থাকে। এসময় মা আছিয়া বেগম (৬৫) ঠেকাতে গেলে তাকেও মারপিট করা হয়। এতে তার মায়ের মাথা ফেটে যায়। এরপর ছোট ভাই হাফিজুর রহমান ঠেকাতে গেলে তার মাথায়ও আঘাত লাগে সেও মাটিতে লুটিয়ে পড়ে। ওই সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।



বারিক সরদার বলেন, বড় ছেলেকে আমি কয়েক দফায় ইজিবাইক কিনে দিয়েছি। ইজিবাইক বিক্রি করে সে টাকা খরচ করে ফেলে। এখন তাকে জমি লিখে দিতে হবে বলে বাহানা করে । আমি যদি তাকে জমি লিখে দেই তাহলে সে জমিও বিক্রয় করে দেবে এই ভয়ে, জমি লিখে না দেয়ায় আমাদের এভাবে জখম করেছে।


কর্তব্যরত চিকিৎসক জানান, বারিক সরদার ও তার স্ত্রী আছিয়া বেগমের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। মাথা ফেটে গেছে দুইজনকে শেলাই দেওয়া হয়েছে। হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীনে থাকতে হবে ।


এ ব্যাপারে থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসান বলেন, ছেলে তার পিতা মাতাকে মারপিট করেছে। ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর