নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা ও র‍্যালি অনুষ্ঠিত

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে  তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে যশোরের অভয়নগরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, জামায়াতে ইসলামী বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখার আমির সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, হেফাজতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ,খেলাফত মজলিসের অভয়নগর উপজেলাে শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান,  স্বাগত বক্তব্য রাখেন জুলাই আগস্টের আহত সাংবাদিক তাওহীদ হাসান উসামা, শিক্ষার্থীদের মধ্য থেকে মোহাম্মাদ আশিকুজ্জামান, রাকিব পাটোয়ারী, ফয়সাল মাহমুদ, জিহান হাসান জিমসহ অনন্যারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি টেকনিশিয়ান দেবাশীষ দাস নান্টু।উক্ত স্মরণ সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটি র‍্যালি প্রদর্শন করা হয়।

Tag
আরও খবর