নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফুলেল শুভেচ্ছাই সিক্ত

যশোরের অভয়নগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচনোত্তর শুভেচ্ছা বিনিময় সভা করেছেন। আজ শুক্রবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান।

এ সময় আরো বক্তব্য রাখেন, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম মিলন, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দীনেশ বিশ্বাস, চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মশিউর রহমান, পায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান , শ্রীধরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ফারাজী, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস, মৎস্যজীবী লীগের সভাপতি এম এম আজিম উদ্দিন, শুভরাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহির খা, সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফারাজী মনির হাসান তাপস, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সফি কামাল, ছাত্রলীগ নেতা রাব্বি তরফদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন ও দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন। এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আইয়ুব হোসেন, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল, অ্যাড. নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, মো. ফারুক হোসেন, অ্যাড. কবীর হোসেন জনি, পৌর কাউন্সিলর মোস্তফা কামাল, রোকেয়া বেগমসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।

Tag
আরও খবর