নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সরদার অলিয়ার রহমান নির্বাচিত

 যশোরের অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে সরদার অলিয়ার রহমান চেয়ারম্যান ও সাফিয়া খানম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান তারু অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতিক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান ৫৪,০৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। আনারস প্রতিক নিয়ে রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা ৪৮,২২১ ভোট পেয়ে পরাজিত হন। ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান তারু অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতিক নিয়ে উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সাফিয়া খানম  নির্বাচন করেন এবং বিজয়ী হন। তাঁর প্রাপ্ত ভোট ৪২,১৮১। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তার  নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতিক নিয়ে ডা. মিনারা পারভিন (৪১,৩১৭) ও কলস প্রতিক নিয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা খাতুন (১৭,৬৮৫) পরাজিত হন। এবার অভয়নগরের মোট ভোটার ছিল ২ লাখ ১৮ হাজার ৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৩৩৫ জন, নারী ভোটার ১ লাখ ৯ হাজার ৭৫৩ জন ও ৩য় লিঙ্গের ভোটার ২ জন। উপজেলার মোট ৮১ টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে  ভোটাররা ভোট প্রদান করেন।

Tag
আরও খবর