নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদের মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার ১১টি কলেজ, ৫৬টি মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক স্কুলসহ ২১টি মাদরাসার প্রধান ও আইসিটি শিক্ষকরা এই প্রশিক্ষণে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. ফরিদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশিকুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন। কলেজ প্রধানদের পক্ষে পল্লী মঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, মাদরাসা প্রধানদের পক্ষে আড়পাড়া দাখিল মাদরাসার সুপার মো. মনিরুজ্জামান ও মাধ্যমিক স্কুলের পক্ষে মহাকাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহম্মেদ বক্তব্য রাখেন।

জানা গেছে, অভয়নগর উপজেলার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৬ হাজার ৬০ জন শিক্ষার্থী উপবৃত্তির আওতায় রয়েছেন। এর মধ্যে বিভিন্ন জটিলতার কারণে ৩শ ১২জন শিক্ষার্থী উপবৃত্তি পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন।  

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. ফরিদ আহমেদ তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে প্রতি বছর দুই হাজার কোটি টাকা উপবৃত্তি দেওয়া হয়। যাতে অর্থের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম বন্ধ না হয়। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আর্থিকভাবে দূর্বল শিক্ষার্থীরা যাতে এই উপবৃত্তি থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রেখে সঠিক যাচাইপূর্বক শিক্ষার্থীদের নামের তালিকা পাঠাতে হবে।

Tag
আরও খবর