নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে খা খা রোদে জনজীবনে হাঁসফাঁস

কাঠফাটা রোদে দুঃসহ হয়ে উঠেছে অভয়নগরের জনজীবন।

যশোরের ওপর দিয়ে দুই সপ্তাহ ধরে বইছে তীব্র তাপপ্রবাহ। এতে চরম দুর্ভোগে পড়েছে জেলার অন্যান্য মানুষের মতো অভয়নগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ । প্রচন্ড রোদে দুঃসহ হয়ে উঠেছে জনজীবন।

প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পুড়ছে প্রায় গোটা দেশ। প্রচণ্ড গরমে-ঘামে হাঁপাচ্ছে মানুষ। ঘরে-বাইরে প্রশান্তি নেই কোথাও। কোনো কোনো জেলায় তাপমাত্রার পারদ ৪১ ডিগ্রিতে পৌঁছালেও তপ্ত অনুভূত হচ্ছে অনেক বেশি। বাতাসের আর্দ্রতার আধিক্যে ভ্যাপসা গরমে নাভিশ্বাস দশা। বহু জনপদে থমকে গেছে স্বাভাবিক জনজীবন। হাঁসফাঁস করছে প্রাণিকুল। জরুরি প্রয়োজন ছাড়া তেমন কেউ গৃহ আবাসের বাইরে যাচ্ছেন না। রাস্তাঘাট সড়কে পিচ গলছে। নিদাঘের মধ্যাহ্ন সূর্য যেন প্রকৃতিতে তরল আগুন ঢালছে। প্রতিদিন বাড়ছে উষ্ণতা। তীর্যক সূর্যের অসহনীয় তাতানো তাপের কারণে জনশূন্য হচ্ছে শহর-নগর-পল্লিপথ। মধ্যাহ্নে বাতাস নেই। ঝাঁ ঝাঁ করছে চারিদিক। পশ্চিম ও উত্তরাঞ্চলে গত এক সপ্তাহ টানা তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র, তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে।

গত কয়েকদিন দিন ধরেই যশোরসহ খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এ মৌসুমে সর্বোচ্চ ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে তাপমাত্রা। তীব্র গরমে নাজেহাল অবস্থা প্রতিটি শ্রেণি-পেশার মানুষের। বিশেষ করে শ্রমজীবী ও কর্মজীবীদেরহাসফাস অবস্থা। তারপরও জীবন-জীবিকার তাগিদে ঘাম ঝরিয়ে ছুটতে হচ্ছে তাদের। তাই ক্লান্তি কাটাতে মাঝে মাঝে গাছের তলায় জিড়িয়ে নিচ্ছেন অনেকে। কেউ কেউ সরবত কিনে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে সড়কের বিভিন্ন যানবাহন চলাচল কমে যায়।

এদিকে এই গরমে শ্রমজীবীদের মাঝে প্রাণসঞ্চার ফেরাতে মোড়ে বুথ খুলে স্যালাইন‌ পানি বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন।সেখানে তৃষ্ণা নিবারণ করতে পেরে খুশি পথচারী ও শ্রমজীবীরা। দুপুরে এক কৃষক  বলেন, আমার জীবনে এমন তাপ আর দেখিনি, রাস্তায় ভ্যানচালকের হাতে হাতপাখা নিতে দেখা যায় ইস রাস্তায় পা দেয়ার উপায় নেই মুখ ঝলসে যাচ্ছে পিচের দাপে, এমনিই প্রতিক্রিয়া জানিয়েছেন অভয়নগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ । 

Tag
আরও খবর