নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে ৫০ জন শ্রমিক আহত

যশোরের অভয়নগরে আকিজ জুট মিলের শ্রমিক বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে ৫০ জন শ্রমিক আহত হয়েছে। গত বুধবার (৬ মার্চ) রাত আনুঃ ১১টায়  উপজেলার শংকরপাশা সরদার মিল ঘাট রোড এলাকায় এঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে  অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় গুরুতর আহত অবস্থায় ১২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, বুধবার রাতে আকিজ জুট মিলের শ্রমিক বহনকারী বাস রাত ১০ ছুটি হওয়া শ্রমিকদের নিয়ে সরদার মিল ঘাট এলাকায় পৌঁছালে গাড়ীর চাকা স্লীপ করে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এসময় দুর্ঘটনা কবলিত বাসটি দুমড়ে মুচড়ে যাওয়ায় বাসের ভিতরে ৬০/৭০ জন শ্রমিক আটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় একসাথে অসংখ্য আহত রোগীর চিকিৎসায় দিতে হিমসিম খেতে দেখা যায় হাসপাতালে কর্তব্যরত ডাক্তার নার্স ও স্টাফদেরকে। এদিকে আকিজ জুট মিলের বাস সার্ভিস কর্মকর্তা জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের কে  অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদ দ্বীন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে জানতে চাইলে ফায়ার সার্ভিসের দায়িত্বরত স্টেশন অফিসার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, আমরা পৌছানোর আগেই অধিকাংশ আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাকিবুল ইসলাম বলেন, আহত ব্যক্তিরা হাসপাতালে আসার আগেই দুর্ঘটনার খবর পাই। সে অনুযায়ী সবায় রেডি ছিলাম, সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর