নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ক্লিনিকে জরিমানা ও সীলগালা

যশোরের অভয়নগরে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩ ক্লিনিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ক্লিনিককে সীলগালা করেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দিনভর  নওয়াপাড়া ক্লিনিকপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত আকস্মিক এ অভিযান পরিচালনা করে। মেডিকেল এ্যাসিষ্টান্ড দিয়ে অপারেশন করা ও লাইসেন্স নবায়ন না থাকার দায়ে বিশ্বাস প্রাঃ ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়।

অপরদিকে নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিককে অনুমোদনের অতিরিক্ত বেড রাখা, ডিউটি ডাক্তার ও এ্যানেসথেশিয়া ডাক্তার না থাকা ও রি-এজেন্ট বার কোড না থাকার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়াও এ হামিদ মেমোরিয়াল ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অনুমোদনের অতিরিক্ত বেড রাখা, ওটির অনুমোদন, ডিউটি ডাক্তার না থাকায় ১লাখ টাকা জরিমানা ও ওটি সিলগালা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন অভয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ স্কট কমান্ডার এএসপি ফয়সাল তানভীর,অভয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুজ্জামান, মেডিকেল অফিসার মাহফুজুর রহমান সবুজ।

এর আগে সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে নোয়াপাড়ার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে মুহুর্তে সটকে পড়ার অভিযোগ উঠেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে এবং কোন ক্লিনিক যাতে অনিয়ম করতে না পারে কঠোর নজরদারি থাকবে।মানুষ সুস্থ থাকার জন্য জীবন রক্ষায় সেবা নিতে এসে যাতে হয়রানি না হয়, প্রতিষ্ঠানগুলো বিরুদ্ধে অনিয়ম অসঙ্গতির বিরুদ্ধে এমন অভিযান কে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। 


Tag
আরও খবর