নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে প্রতবিন্ধীকে ইউএনও’র হুইল চেয়ার বিতরণ

 যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ হুইল চেয়ার নিয়ে দরিদ্র প্রতিবন্ধী অঞ্জলি রানী’র(৪০) পাশে দাঁড়ালনে।

হুইল চেয়ারের অভাবে অঞ্জলি রানী হাত এবং এক পায়ে ভর করে চলা ফেরা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সংক্রান্ত একটি স্টাটাস ফেসবুকে দেখেন। তিনি আশু সহায়তা বাবদ একটি হুইল চেয়ার শনিবার অঞ্জলি রানীর হাতে তুলে দেন।

অঞ্জলি রানী জন্ম থেকে হাত এবং এক পা’র উপর ভর দিয়ে চলাচল করেন। তার পিতা একজন দিন মজুর। অর্থভাবে তাকে চিকিৎসা করাতে পারেনি। শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারনে তার বিয়ে হয়নি। জীবিকার তাগিদে তিনি সেলাই মেশিনে কাজ করেন।

যা আয় হয় তা দিয়ে কোন মতে খেয়ে পরে জীবন চলে। অর্থের অভাবে তিনি একটি হুইল চেয়ার কিনতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরেন ইউনও। তাই তিনি অঞ্জলির হাতে এই হুইল চেয়ার তুলে দেন।

অঞ্জলির পিতা বিশ্বনাথ ও মা আয়না রানী। উপজেলার চেঙ্গুটিয়া রথ খোলা এলাকায় বসবাস করেন।

অঞ্জলি রানী জানান, বাবা -মা মারা যাওয়ার পর ভাইয়ের আশ্রয়ে থাকেন তিনি। অন্যের উপর ভর করইে বেঁচে আছনে তিনি।হাত মেশিনে সেলাইয়ের কাজ করে সামান্য রোজগার হয়।তার অসহায়াত্বের খবর পেয়ে ইউএনও মহোদয় হুইল চেয়ার উপহার দিয়েছেন। এতে তিনি খুব খুশি হয়েছেন।

Tag
আরও খবর