নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নব নির্বাচিত এমপি এনামুল হক বাবুল

জনগণের ভালোবাসায় গণসংবর্ধনার  জোয়ারে ভাসছেন নবনির্বাচিত এমপি এনামুল হক বাবুল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর -৪ আসনে নৌকার প্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুল বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত হওয়ায় এ উপলক্ষে মঙ্গলবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে  এক গণসংবর্ধনা সভায় তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যানারে অসংখ্য মানুষকে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা প্রদান করতে দেখা যায়।উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আঃ ওহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। যশোর-৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন, আমি জনগণের ভালাবাসায় সিক্ত। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন তা কখনো ভোলার নয়। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি আরো বলেন, আমার জীবনে আর কোন কিছু পাওয়ার নেই। অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া এলাকার মানুষের জন্য কাজ করাটায় এখন আমার লক্ষ্য। আপনাদের সাথে আবার দেখা হবে উন্নয়নে কোন সংবর্ধনা অনুষ্ঠানে নয়। এসময় উপস্থিত জনতা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। মুহূর্তের মধ্যেই বিদ্যালয় প্রাঙ্গন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় আনন্দ উল্লাসে মেতে ওঠেন উৎসুক জনতা। প্রিয় নেতা কে ভালোবাসায় সিক্ত করতে ফুল দিয়ে বরণ করার জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। 

Tag
আরও খবর