নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোর- খুলনা মহাসড়কে যানজট, সীমাহীন দূর্ভোগে পথচারী

যশোর খুলনা মহাসড়কে যানবাহন চলাচল অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হয়ে দাড়িয়েছে।

যানজটে নাকাল হয়ে পড়েছে  দূর দূরান্ত থেকে আশা যাত্রীরাসহ যশোরের অভয়নগরবাসী। যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া, ভাঙ্গাগেট  থেকে নওয়াপাড়া বাজার পর্যন্ত যানজট মারাত্মক অবস্থা ধারণ করেছে।প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লেগে থাকে যানজট।ক্রমাগত যানজট লেগে থাকায় ব্যবসায়ী,ক্রেতা ও নাগরিক জীবনে স্থবিরতা দেখা দিয়েছে।

যশোর-খুলনা মহাসড়কের কাজ দীর্ঘদিন  ধরে চলমান। এর ফলে বাকি পথ দ্রুত সময়ে আসা গেলেও, নোয়াপাড়া এলাকায় আসলে দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে থাকতে হয়। যানজট এবং যাত্রীদের দুর্ভোগ যেন দৈনন্দিন সমস্যা। যশোর থেকে ছেড়ে আসা যানবাহন আগে যেসময়ে পৌঁছতে পারত, এখন সময় নিচ্ছে ঢেরবেশি।

যশোর-খুলনা মহাসড়কটি দেশের অন্যতম ব্যস্ততম। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। কিন্তু বর্তমানে এতে যানবাহন চলাচল অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। যানজট সৃষ্টির এটিই প্রধান কারণ। এর ফলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। যানজটে আটকা পড়ে যাত্রীরা সময়মতো বাড়িতে পৌঁছতে পারে না। ফলে শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিক ক্ষতিও তাদের নিয়তি। দীর্ঘসময় ধরে অপেক্ষমাণ গাড়ির ভিতরে থেকে শিশুরা নাকাল হয়ে পড়ে, প্রচন্ড কান্নাকাটি করতে দেখা যায়।

যানজটের পেছনে আরও একটি বড় কারণ হচ্ছে অবৈধ ব্যাটারিচালিত ভ্যান,মাহেন্দ্র,ইজিবাইক ও নছিমন।এসব সড়কে চলাচলকারী অবৈধ এসকল যানবাহন বন্ধ করা না গেলে যানজট নিরসন সম্ভব নয়।

সড়কের একধারে কাজ চলছে অন্যপাশে যানবাহন চলাচলে করছে,তারই মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যানবাহন,চল্লিশ পয়তাল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করেও চলাচলের উপযুক্ত পরিবেশ মেলে না।এই

যানজটের কারণে পণ্যবাহী যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। এসব যানবাহন দীর্ঘ সময় মহাসড়কে আটকে থাকে। এতে ব্যবসা-বাণিজ্যের বিঘ্ন ঘটে। মহাসড়কের জরাজীর্ণ অবস্থার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। প্রতিনিয়ত মহাসড়কে দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারাচ্ছে।

মহাসড়কের জরাজীর্ণ অবস্থার  সংস্কারকাজ দ্রুত শেষ করার আহবান  ভুক্তভোগী পথচারীদের। 

Tag
আরও খবর