নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

বৃহস্পতিবার  (৯ নভেম্বর ) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন।যশোরের অভয়নগরের ঐতিহ্যবাহী মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদ নির্বাচনে ১১ জন সদস্য পদপ্রার্থী অংশ নেন। এদের মধ্যে ৯ জন পুরুষ ও ২ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়।এ নির্বাচনে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন।এছাড়া বিভিন্ন পদে ৪ জন বিনা প্রতিদ্বন্দীয় জয়ী হয়েছে। অভিভাবকদের ভোটে পাঁচজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন মোঃ জাহিদুল ইসলাম(ব্যালট-৫) ১৯৯ ভোট পেয়ে প্রথম, মোঃ জাকির হাসান (ব্যালট-৪)১৯৩ ভোট পেয়ে দ্বিতীয়, মোঃ ফিরোজ আহমদ (ব্যলট-৭)১৯৩ ভোট পেয়ে তৃতীয়,জাকির হোসেন মোল্যা (ব্যলট-২)১৯৩ ভোট পেয়ে চতুর্থ স্থান দখল করে বিজয়ী হয়েছে। সংরক্ষিত মহিলা অভিভাবক পদে রহিমা বেগম-(ব্যালট-২)২০৫ ভোটে প্রথম  স্থান দখল করে বিজয়ী হয়েছে। দাতা সদস্য পদে প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন আশিকুল ইসলাম রনি।সাধারণ শিক্ষক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়ছেন মোঃ কবির হাসান ও মোঃ ফারুক হোসেন। সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন শ্যমলী পাল।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম প্রিজাইডিং কর্মকর্তা  ভোট গগণা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় বিজয়ী এবং পরাজিত প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা প্রকাশ করেন।নিরাপত্তার জন্য লৌহজং থানা থেকে পুলিশ মোতায়েন করা হয়। বিদ্যালয়সহ আশপাশ এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করে। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হওয়ায় দায়িত্বশীলরা প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag
আরও খবর