নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে স্বর্গীয় হরেন্দ্রনাথ মাস্টারের স্মৃতি স্মারক উন্মোচন

যশোরের অভয়নগরের কৃতি সন্তান স্বর্গীয় হরেন্দ্রনাথ হালদার মাস্টারের স্মৃতি স্মারক উন্মোচন করা হয়েছে। দীর্ঘ ২১বছর পর অভয়নগর উপজেলা পরিষদের উদ্যোগে পায়রা ইউনিয়নে ভবদহ পুলিশ ফাড়ির জমিদাতা হরেন্দ্রনাথ মাস্টারের স্মৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশে স্মৃতি স্মারক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে স্মৃতিচারণ আলোচনায় বক্তব্য রাখেন নিহত হরেন্দ্রনাথ হালদারের স্ত্রী অনিমা রানী হালদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাফিজুর রহমান,সাবেক চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বিষ্ণপদ দত্ত, অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ।

এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.মোজাফফার আহমেদ, ভবদহ পুলিশ ফাঁড়ির আই সি মাহমুদ হাসান, ভবদহ কলেজের অধ্যক্ষ মো.ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো.আবুজার সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিম, আই সি টি কর্মকর্তা আহসান কবির, শিক্ষা অফিসার মো. আবুল কাসেম, আওয়ামী লীগ নেতা সমিরোন সরকার, ওয়ার্ড আ’লীগের সভাপতি সাবেক ইউ পি সদস্য কৃষ্ণ পদ রায়, স্বর্গীয় হরেন্দ্রনাথের ভাই এর স্ত্রী রাজু বালা হালদার,বোন কল্পনা হালদার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ভবদহ পুলিশ ফাঁড়ির জমি দানের কারনে স্থানীয় মাস্টার হরেন্দ্রনাথ হালদার ২০০২সালে সন্ত্রাসী কর্তৃক অপহৃত হন। আজও তার কোন খোঁজ মেলেনি। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। 

Tag
আরও খবর