নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভয়নগরে ‘তারুণ্যের কণ্ঠ’র সচেতনতামূলক অনুষ্ঠান

যশোরের অভয়নগরে বাল্যবিয়ে প্রতিরোধে তরুণদের অংশগ্রহণে ‘তারুণ্যের কণ্ঠ’ নামে সচেতনতামূলক অনুষ্ঠান শনিবার (১২ আগস্ট) উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা:) অনুপ দাশ।বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার বার্তা সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, বাংলাদেশ ফিজিক্যাল ক্রিকেট দলের খেলোয়াড় ইকবাল হোসেন। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বালবিয়ে একটি অভিশাপ। বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে এক হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে প্রতিরোধ করা সম্ভব না হলে প্রশাসনের সহযোগিতা নিতে হবে।

বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত বলেন, তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি গত ৮ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার দেশব্যাপী এ আয়োজন করে চলেছে। পরিচালক মো. বশির উদ্দিনের নির্দেশনায় উপ-পরিচালক মো. আমিরুল ইসলামের তত্ত্বাবধানে ও সহকারী পরিচালক তোফাজ্জেল হোসেনের প্রযোজনায় আগামী ২৬ আগস্ট শনিবার রাত ৮টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা-ক ও এফএম ১০৬ মেগাহার্টজে অভয়নগরে অনুষ্ঠিত তারুণ্যের কণ্ঠ প্রচারিত হবে বলে জানা যায়। 

Tag
আরও খবর