নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে ‘ইজিবাইক কিনে না দেওয়ায়’ অভিমানে যুবকের আত্মহত্যা

যশোরের অভয়নগরে ‘ইজিবাইক কিনে না দেওয়ায়’ বাবা-মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ইসরাফিল হোসেন মধু (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল রোববার (৩০ জুলাই) সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়াডের্র নর্থ বেঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ইসরাফিল হোসেন মধু নওয়াপাড়া নর্থ বেঙ্গল এলাকার ইয়ার আলী সরদারের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের বাবা ইয়ার আলী একজন খাবার হোটেল ব্যবসায়ী। ইসরাফিল দীর্ঘদিন তার বাবা-মায়কে ইজিবাইক কিনে দেওয়ার জন্য বলে আসছে। কিন্তু দরিদ্র বাবা আর্থিক সমস্যার কারনে ছেলের দাবি করা ইজিবাইক কিনে দিতে অস্বীকার করেন। রবিবার সকাল ৭টায় ইজিবাইকের জন্য পিতার সাথে ছেলের কলহ বাঁধে। যে কারনে কাহকে বুঝতে না দিয়ে ইসরাফিল হোসেন নিজ ঘরের আড়ার সাথে ওড়ানা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহত যুবকের বন্ধু ছাব্বির হোসেন বলেন, আমার ওই বন্ধুটি অনেক ভালোছিলো। এভাবে আত্মহত্যা করবে ভাবতে পারছিনা। অনেকদিন ধরে ইজিবাইক কিনে দিতে সে পরিবারকে চাপ দিয়ে আসছিলো। ফলে ইজিবাইক না পেয়ে সে রাগে ক্ষোভে আত্মহত্যা করেছে।

এবিষয়ে অভয়নগর থানার এসআই রিয়াজ হোসেন জানান, ইজিবাইক কিনে না দেওয়ায় ওই যুবক আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর