নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

যশোরের অভয়নগরে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষে পহেলা মে আন্তর্জাতিক শ্রমদিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ, র‌্যালী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ মে) সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে খন্ড খন্ড মিছিল আসতে থাকে।

সকাল সাড়ে ১০ টায় অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের আয়োজনে সিনিয়র সহ-সভাপতি ইকরাম ফারাজীর সভাপতিত্বে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন, শ্রমজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইব্রাহিম হোসেন বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন, শ্রমজীবী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক ও যশোর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবেক প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা।

বিশেষ বক্তা ছিলেন, শ্রমজীবী সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান। সমাবেশ সঞ্চালনা করেন, শ্রমজীবী সমন্বয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোল্যা হাবিবুর রহমান। পরে একটি বিশাল র‌্যালী যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে নূরবাগ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

সমাবেশ ও র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বাঘা, অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডল, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ, জেলা ট্রাক-ট্রাক্টর কাভার্ডভ্যান ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নওয়াপাড়া শাখার সভাপতি শেখ আব্দুল ওহাব, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুল্লা হোসেন, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি মহিউর ইসলাম, রঙ পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফ, জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আজিম শেখ, যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন, কোষাধ্যক্ষ আবুল কালাম আকন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার শহিদুল ইসলাম, ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফারুক আল নূর, যুগ্ম সম্পাদক আমির আলী গোলদার প্রমুখ।



Tag
আরও খবর