নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সড়ক দুর্ঘটনায় নিহত হলো নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার ছাত্র হযরত আলী মিনা

পরিবারের সাথে ঈদ করা হলো না যশোর অভয়নগরের নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী হযরত আলী মিনা (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রের। উল্লেখ্য যে গতকাল বুধবার সন্ধ্যার পর নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিংগা শোলপুর টু নোয়াপাড়া রোডে অবৈধ নসিমন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা ছাত্র হযরত আলীর মৃত্যু হয়।


সে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসায় মওলানা পড়ছিলেন। নিহত হযরত আলী নড়াইলের শিমুলিয়া গ্রামের গ্রামের ফারুক মিনার বড় ছেলে। এলাকার শিমুলিয়া গ্রামের ফরহাদ হেসেন মিঠু জানান যে,ছেলেটি চাকই তার বোনের বাসায় ঈদের দাওয়াত দিয়ে বাসায় ফেরার সময় চাকই হাটের দিক থেকে আসা মোটরসাইকেল কে অপরদিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা অবৈধ গরু ভর্তি নসিমন সরাসরি ধাক্কা দেয়। এতে মটরসাইকেলে থাকা হযরত আলী মোটরসাইকেল নিয়ে পড়ে যায় এসময় গরু ভর্তি নসিমনে থাকা গরুর শিং তার মাথায় লেগে গুরুতর জখম হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



নিহতের পিতা ফারুক মিনা জানান, ছেলের দুর্ঘটনার কথা জানতে পেরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে দেখি আমার মানিক আর নেই। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রকিবুল ইসলাম জানান, মাথায় গরুর শিংয়ের আঘাতে মারাত্মক ক্ষতের সৃষ্টি হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।



অভয়নগর থানার সূত্রে জানা যায় দুর্ঘটনাস্থল নড়াইল জেলার মধ্যে হওয়ায় আইনগত ব্যবস্থা সেখানকার থানা গ্রহণ করবে। অভয়নগর থানার পক্ষ থেকে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে।

এদিকে হযরত আলী মিনার লাশটি ২০ এপ্রিল দুপুর পর্যন্ত আইনি জটিলতার কারণে লাশ নেওয়ার জন্য স্বজনদের হাসপাতালে অপেক্ষা করেতে দেখা যায়। 

আরও খবর