চিলমারীতে "মাদকদ্রব্য বিশেষ অভিযানে আটক" ১জন সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ সকাল ৯টার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ক্ষুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী পিরোজপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে জেলা পরিষদ প্রশাসক ও ট্যাক্সেস বার সভাপতিকে সংবর্ধনা বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা ডিসি সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মিরসরাইয়ে আলোকিত মিরসরাই মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন শহিদুল ইসলাম (রানা) মিরসরাই উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আসছে বসন্ত সাজছে দেশসেরা কলেজ ক্যাম্পাস

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-02-2023 05:24:15 am




‘আসে বসন্ত ফুল বনে, সাজে বনভূমি সুন্দরী/চরণে পায়লা রুমুঝুমু, মধুপ উঠিছে গুঞ্জরী’ পুষ্পিত সৌরভে এভাবেই ঋতুরাজ বসন্ত তার আগমনের বার্তা নিয়ে প্রকৃতির দড়জায় কড়া নাড়ছে। শীতের আমেজ মুছে গিয়ে প্রকৃতির রঙিন সজ্জায় শীতের রুক্ষতা কেটে যাচ্ছে ধীরে ধীরে। বৃক্ষের পাতা ঝরে জায়গা করে দেয় নতুন কুড়ি।বসন্তদূত কোকিলের অবিরাম কুহু ডাক সবার কানে কানে বলে যায় বসন্ত এসে গেছে।

তাইতো মঙ্গলবার (১৪ ই ফেব্রুয়ারি) বাংলার ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী দেশসেরা বিদ্যাপীঠ রাজশাহী কলেজ প্রকৃতির রঙ বেরঙের ফুলের পাশাপাশি সাজছে রং তুলির আঁচড়ে। রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেকের নির্দেশনায় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেনের সার্বিক তত্বাবধানে আলপনায় অংশ নিয়েছে কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।

হরেক রকমের রং-তুলির ছোঁয়া লাগছে ক্যাম্পাসের মাটিতে। লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের তুলিতে তৈরি হচ্ছে দেয়ালচিত্র, রঙিন হচ্ছে ক্যানভাস। কলেজের রবীন্দ্র-নজরুল চত্বর, স্বাধীনতা চত্বর, পেন্সিল কর্নার, হাজী মোহাম্মদ মহসিন ভবনের সামনের রাস্তা, শহীদ কামরুজ্জামান ভবনের সামনের রাস্তা থেকে প্রশাসনিক ভবনের সামনের অংশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাঙালী ও লোকশিল্পের অন্যতম অংশ আলপনা শোভা পেয়েছে ।


ছবি: আলপনা এঁকেছেন শিক্ষার্থীরা

আলপনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বসন্ত উৎসবে প্রতিবছরই বসন্ত বরণ উপলক্ষে কলেজে আলপনা আঁকা হয়। এ বছরও বসন্তের আবাহনে আলপনা আকাঁ হচ্ছে।

সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেন বলেন, শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম দিয়ে সারাদিন আলপনা আঁকছে। আজ যারা আলপনায় হাত বাড়িয়েছে, তারা কেউ পাকা শিল্পী নয়। এটা তাদের ভালোবাসার থেকে, ভালোলাগা থেকে। এই আলপনায় ফুটিয়ে তুলেছে বসন্তের আমেজ, যা দেখে আমি অভিভূত। আলপনা যারা আঁকছে এবং এর সাথে সহযোগিতার কাজে যারা জড়িত সবাইকে ধন্যবাদ। রাজশাহী কলেজ প্রতিবার এই ধরনের অনুষ্ঠান করে থাকে। এরই ধারাবাহিকতায় এই আয়োজন।

রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক বলেন, সবুজ চাদরে মোড়ানো ক্যাম্পাসটি নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে শিক্ষার্থীরা। তারা সাজগোজসহ নানা শিল্পমুখী কাজে রাঙিয়ে চলছে অনবরত। বসন্তকে বরণ করতে ও ক্যাম্পাসকে রাঙাতে রাঙানো হচ্ছে বিভিন্ন আলপনা। সব চাপিয়ে এই রং তুলির আঁচড়ই যেন দোলা দেয় শিহরণ জাগানিয়া আবহে। এটা খুবই ভালো দিক। চারুকলা নামে কোন বিভাগ না থাকার পরেও শিক্ষার্থীরা এমন কাজে আমাদেরকে আনন্দিত করছে।

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

৫৭ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

২২৩ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে