পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

খুবি উপাচার্য র আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত টিম ‘স্টর্ম ট্রুপারস’ তাদের উদ্ভাবনী ভার্টিক্যাল ফার্মিং সমাধানের মাধ্যমে মাটির লবণাক্ততা মোকাবেলা এবং ফসলের ফলন বৃদ্ধির কৌশল প্রদর্শন করে জেনইউ ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে। দলটির সদস্যরা হলেন - ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী মাইনুল ইসলাম লাবিব (দলনেতা), মো. রাশেদ জাওয়াদ খান, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শাহরিয়ার মাহমুদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সাদিয়া আফরিন এবং ঋতু দে।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত টিম স্টর্ম ট্রুপারস জেনইউ ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার পথচলাকে আরও সুন্দর করেছে। ভবিষ্যতেও তাঁরা সাফল্যের এই অগ্রযাত্রা ধরে রেখে খুলনা বিশ্ববিদ্যালয় তথা দেশের মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউনিসেফের জেনারেশন আনলিমিটেড প্রোগ্রাম এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতাটি গত ২৫ মে (শনিবার) রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ ২০২৩-২০২৪ অনুষ্ঠিত হয়। যুব উদ্ভাবকদের টেকসই উন্নয়ন ও সামাজিক পরিবর্তন সম্পর্কিত তাদের আইডিয়াগুলো উপস্থাপন করার একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে এই ইভেন্টটি। 

গত ছয় মাস ধরে ১৫ থেকে ২৪ বছর বয়সী ১০০ জনের ও অধিক তরুণ দ্বারা গঠিত ২টি দল স্থানীয় প্রশিক্ষকদের নির্দেশনা অনুযায়ী তাদের প্রজেক্টের প্রাথমিক প্রোটো টাইপগুলো তৈরি করেছে। প্রথম রাউন্ডের বাছাই পর্বে চারটি টিম নির্বাচিত হয়। ১২ জন বিচারক, যারা ইকো-সিস্টেম বিল্ডারস, সোশ্যাল ইমপ্যাক্ট ইনভেস্টরস এবং ফাউন্ডারসদের সমন্বয়ে গঠিত, তারা দলগুলোর প্রজেক্টগুলোকে সম্ভাব্য সামাজিক প্রভাব, বাস্তবায়ন যোগ্যতা, সাংগঠনিক মডেল এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যের ভিত্তিতে মূল্যায়ন করেন।

‘স্টর্ম ট্রুপারস’ দলটি পরিবেশ গত টেকসইতা, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং উদ্ভাবনী কৃষি সমাধানের উপর জোর দিয়ে তাদের প্রজেক্ট উপস্থাপন করেছে। তাদের উদ্ভাবনী পদ্ধতিগুলো স্থানীয় সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, চাম্পিয়ন ‘স্টর্ম ট্রুপারস’ এবং রানার্সআপ ‘নৈবেদ্য’ দল দুটি এবারে গ্লোবাল জেনইউ ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিজয়ীরা তাদের উদ্ভাবনী সমাধান বাস্তবায়নের জন্য ফান্ডিংসহ অন্যান্য সহায়তা পাবে।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে