পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জীবনের একটা সময় তোমাকে আমার লাগবেই।

তোমাকে আমার লাগবেই। তোমাকে আমার সবচেয়ে বেশি লাগবে বৃদ্ধ বয়সে......

যৌবনে আমরা প্রচুর ঝগড়া করবো। ঝগড়া করে প্রায় রাতেই না খেয়ে ঘুমাবো। বিছানার দুই দিকে দুজনে মুখ করে শুয়ে থাকবো। কেউ কারও দিকে তাকাবো না। কথাও বলবো না। তুমি অভিমানে মুখ ফিরিয়ে কাঁদবে। বাইরে বৃষ্টি পড়তে শুরু করবে। ঠান্ডাতে আমি কাঁপতে থাকবো। আমি ঘুমিয়েছি ভেবে তুমি চুপি চুপি আমার গায়ের উপর কাঁথা দিতে আসলেই ধরে ফেলব তোমার হাত...

একদিন বাজার থেকে পাঁচটা হলুদ গোলাপ কিনে বাসায় ফিরবো। হলুদ গোলাপ দেখে তুমি ভীষণ রেগে যাবে। রেগে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলবে তুমি। আমি তখন বুক পকেটের কোণা থেকে লাল টকটকে একটি গোলাপ বের করে তোমার হাতে দিবো। তুমি আচমকাই হেসে ফেলবে সেদিন...

একদিন এক্সিডেন্ট করে বাসায় ফিরবো। আমার কপালে রক্ত দেখে তুমি কেঁদে ফেলবে খুউব। রাত জেগে জেগে আমার বিছানার পাশে বসে থাকবে তুমি। তোমাকে টেনে বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়বো সেদিন...

একদিন আমার মোবাইলে রং নাম্বারে ফোন আসবে। তুমি ফোনটা রিসিভ করে একটি মেয়ের কন্ঠ শুনে মন খারাপ করে বসে থাকবে। অভিমানে সারাদিন আমার সাথে কথা বলবে না। আমি ছাদে গিয়ে সিগারেট খাবো। তুমি যখন বুঝবে নাম্বারটা সত্যিই রং ছিল তখন দৌড়ে এসে আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দিবে। তোমাকে জড়িয়ে ভালবাসি বলবো সেদিন...

যৌবনে তোমাকে ভালবাসার চাইতে ঝগড়া ই বেশি করবো। ঝগড়া করতে করতেই একদিন যৌবন থেকে বৃদ্ধতে গিয়ে ঠেকবো। তোমার রক্ত জবার মতো মুখে বয়সের ছাপ পড়ে যাবে। আমার মাথার কালো চুলগুলো সাদা হয়ে যাবে। চোখে ছানি পড়ে যাবে। চশমার আড়াল থেকে সেদিনও ঝাপসা চোখে তোমার দিকে তাকিয়ে থাকবো...

বিশ্বাস করো, রক্তের জোরে কোনো না কোনো ভাবে আমার যৌবন ঠিকই কেটে যাবে। কিন্তু বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে যখন বোঝা হয়ে যাবো, বৃদ্ধ বয়সে সন্তানরা যখন বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইবে, সেদিন তোমাকে আমার লাগবেই। সেদিন এক হাতে লাঠিতে ভর করে, আরেক হাতে তোমাকে ধরে কাঁপতে কাঁপতে বৃদ্ধাশ্রমে যাবো...

একদিন রাতে বৃদ্ধাশ্রমের উঠোনে বসে দুজনে আকাশের চাঁদ দেখবো। পান খেতে খেতে দুজনে ফেলে আসা দিনগুলোর কথা মনে করে খুব হাসবো। বিশ্বাস করো, বৃদ্ধ বয়সে মায়া করার জন্য একজন বুড়ির খুব দরকার আমার। একজন সাদা চুলের বুড়ির দিকে তাকিয়ে আমার জীবনের শেষ দিনগুলি কাটিয়ে দিবো। তুমি কি সেই দিনটাতেও আমার পাশে রবে? তুমি কি বেঁচে থাকার প্রার্থনাতে বুড়ি হবে এই বুড়োর সাথে।

লেখক :প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে