পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

খুবি উপাচার্য 'র সাথে অ্যাক্রোডিটেশন কাউন্সিল চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ১৩ আগস্ট (রবিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর মহাপরিচালক মো. মুহিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন, ব্যানবেইস এর স্পেশালিস্ট (পাবলিকেশন) মো. মেছবাহুল হক ও ডকুমেন্টেশন অফিসার মো. আবুল বাসার। 

সাক্ষাতকালে উপাচার্য প্রতিনিধি দলকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান। এসময় অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় অর্থায়নকৃত খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ কর্তৃক পরিচালিত চলমান গবেষণা প্রকল্পসমূহ পরিদর্শনের পর সন্তোষের বিষয় উপাচার্যকে অবহিত করেন। এসময় উপাচার্য দেশের উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে যথাসম্ভব সব ধরনের সহায়তার আশ্বাস দেন। পরে তিনি অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যানসহ প্রতিনিধি দলকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট ও বিভিন্ন প্রকাশনার কপি উপহার দেন।

এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রাক্তন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজের নির্বাহী সম্পাদক প্রফেসর ড. মো. আজাহারুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে