পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

খুলনা বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ক্যাফেটেরিয়া উদ্ভোধন

আজ ০৯ জুলাই (রবিবার) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত দৃষ্টিনন্দন ক্যাফেটেরিয়ার নামফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে তিনি ক্যাফেটেরিয়ার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এসময় উপাচার্য বলেন, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হবে এটা স্বাভাবিক, তবে তা হতে হবে পজিটিভ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ উন্নয়ন করাও জরুরি। এজন্য চলমান উন্নয়ন কাজের গতি আরও ত্বরান্বিত করতে হবে। তিনি বলেন, এ বছর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। এটা আমাদের একটা সাফল্য। এই সাফল্য আমাদের ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, ইট পাথরের শহরের মধ্যে গোলপাতার ছাউনিতে গ্রাম বাংলার ছোঁয়া পেয়েছে এই ক্যাফেটেরিয়া। ওভাল শেপ আকারে নির্মিত এ ক্যাফেটেরিয়ার আয়তন ৫ হাজার ৪০০ স্কয়ার ফিট। এটি সবাইকে আকৃষ্ট করছে। তিনি বলেন, ক্যাফেটেরিয়ায় সবসময় মানসম্মত খাবার সরবরাহ করতে হবে। এ বিষয়ে যে কমিটি রয়েছে তারা নিয়মিতভাবে তদারকি করবে। কোনো সমস্যা থাকলে দ্রুততার সাথে তা সমাধান করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য তুলে ধরে ক্যাফেটেরিয়ার ডিজাইন প্রস্তুত করায় স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম ও সহকারী অধ্যাপক মো. আজহারুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে ঈদের ছুটির মধ্যে এই নির্মাণকাজ শেষ করায় প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ক্যাফেটেরিয়ার ডিজাইনার স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে