কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

যবিপ্রবিতে "রোল অফ এগ্রো প্রসেসিং টেকনোলজিস্ট ইন দ্যা ডেভলপমেন্ট অফ এগ্রিকালচারাল ভ্যালু" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রিচার্স সেল এর উদ্যোগে "রোল অফ এগ্রো প্রসেসিং টেকনোলজিস্ট ইন দ্যা ডেভলপমেন্ট অফ এগ্রিকালচারাল ভ্যালু" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । সেমিনারে বক্তারা ভ্যালু চেইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।


শনিবার (৮ এপ্রিল ) যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে সকাল ১১ ঘটিকায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। 


সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড.মোঃ আনোয়ার হোসেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুষ্টিগুণ সম্পন্ন ও মানসম্পন্ন খাদ্য তৈরি ও নিয়ন্ত্রণে আমাদের কাজ করতে হবে। এতে করে দেশের খাদ্য চাহিদা মিটানোর পাশাপাশি বৈদেশিক ভাবমূর্তি উন্নত হবে যা আমাদের খাদ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । 


ছবি: সেমিনারের আলোচনার চিত্র।


সেমিনারের মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খাদ্য ভ্যালু চেইন বিশেষজ্ঞ ড. শ্রীকান্ত শীল। তিনি তার আলোচনায় ভ্যালু চেইন, ভ্যালু আ্যাডেড, মার্কেটিং এন্ড ভ্যালু চেইন অফ এগ্রো প্রোডাক্ট, এগ্রিকালচারাল এক্সটেনশন , ইন্ডাস্ট্রিয়াল এন্ড অপারেশন ম্যানেজমেন্ট , এপ্ল্যাইড স্ট্যাটিস্টিকস, ইকোনমিকস্, সোসিওলজি সহ ভ্যালু চেইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। এছাড়া সেমিনারটিতে স্বাগত বক্তব্য রাখেন এগ্রো প্রডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।


উক্ত সেমিনারে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন যবিপ্রবির রিসার্চ সেল এর পরিচালক অধ্যাপক ড.মনজুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন এপিপিটি বিভাগের সহকারী অধ্যাপক এস.এম সামিউল আলম।


আরও খবর